শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   লাইফস্টাইল
যেসব ফলের রস খেলেও বাড়তে পারে সুগার
  Date : 13-04-2026

অনলাইন ডেস্ক

ফল খাওয়া ভালো, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। এ বিষয়টি আমরা কমবেশি সবাই জানি। কিন্তু আপনার শরীরের নানা সমস্যার কারণে অনেক সময় নানারকম ফল খাওয়ার ক্ষেত্রেও জারি করা হয় নিষেধাজ্ঞা। তেমন একটি রোগ হলো সুগার। 

Advertisement

একবার এ রোগ শনাক্ত হলে চিকিৎসকের কাছ থেকে নানারকম বিধিনিষেধ চলে আসে। এমনকি গরমকালে প্রিয় আম খেলেও বাড়তে পারে শর্করার পরিমাণ। এখন প্রশ্ন হলো— ফলের রস কি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়? এই প্রশ্ন নিয়ে সাম্প্রতিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে, বিষয়টি যতটা সহজ মনে হয়, আসলে ততটা নয়।

অবশ্য কিছু সহজ নিয়ম মেনে চললে ফলের রস স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। এই  যেমন—অল্প পরিমাণে (প্রায় ১ গ্লাস বা ৪–৬ আউন্স) জুস পান করা। খাবারের সঙ্গে জুস খাওয়া ভালো, যাতে প্রোটিন বা ফ্যাট শর্করা শোষণ ধীরে করে। চিনি যোগ করা জুস এড়িয়ে ১০০ শতাংশ প্রাকৃতিক জুস বেছে নেওয়াই ভালো।

তবে মনে রাখবেন, সব জুস এক নয়। গবেষণায় বলা হয়েছে, সব ধরনের জুস একই রকম প্রভাব ফেলে না। এই যেমন—আপেল বা আঙুরের মতো ফলের জুস রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে, কিন্তু পাল্পযুক্ত জুস তুলনামূলকভাবে ধীরে প্রভাব ফেলে। ডায়াবেটিস বা প্রিডায়াবিটিস থাকলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এ অবস্থায় শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া কম থাকে। ফলে জুস খেলে শর্করার ওঠানামা বেশি হতে পারে। তাই এ ধরনের ব্যক্তিদের জুস খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তার মানে এই নয় যে, ফলের রস সম্পূর্ণ ক্ষতিকর। 

গবেষণায় দেখা গেছে, পরিমিত পরিমাণে শতভাগ খাঁটি ফলের রস খেলে, তা সরাসরি ডায়াবেটিসের কারণ হয় না। বরং সমস্যা হয় তখনই, যখন অতিরিক্ত পরিমাণে বা নিয়মিত বেশি রস খাওয়া হয়।

এখন প্রশ্ন হচ্ছে—ফলের রস ও ফলের মধ্যে পার্থক্য কথায়। সম্পূর্ণ ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার শরীরে শর্করার শোষণ ধীর করে। কিন্তু ফলের রসে সেই ফাইবার থাকে না। তাই ফলে রস খেলে চিনি দ্রুত রক্তে মিশে যায় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। আর সম্পূর্ণ ফল খেলে শরীর ধীরে ধীরে শক্তি পায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে। কিন্তু জুসে সেই নিয়ন্ত্রণ কম থাকে। কারণ এতে ফাইবার কম এবং প্রাকৃতিক চিনির ঘনত্ব বেশি। তাই বিশেষজ্ঞরা বেশিরভাগ সময় গোটা ফল খাওয়ার পরামর্শ দেন।




  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com