শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   ইসলাম
সুন্দর আচরণের প্রতিদান জান্নাত
  Date : 26-11-2025

অনলাইন ডেস্ক

রাসুল (সা.) বলেছেন, যে পছন্দ করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে, সে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান রাখে এবং অন্যের সাথে এমন ব্যবহার করে, যা সে নিজের জন্য পছন্দ করে। (সহিহ মুসলিম: ১৮৪৪)

এই হাদিস থেকে যে শিক্ষাগুলো আমরা পাই:

১. এই হাদিসে রাসুল (সা.) মানুষের সাথে উত্তম আচরণের একটি চমৎকার মূলনীতি আমাদের শিখিয়েছেন। সেটা হলো, মানুষের সাথে এমন আচরণ করুন যে আচরণ আপনি মানুষের কাছে আশা পারেন। কারো সাথে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তার জায়গায় দাঁড় করান এবং চিন্তা করুন একই ব্যবহার আপনি পেলে আপনার কেমন লাগতো। রাসুলের (সা.) এই একটি নির্দেশনা অনুসরণ করলেই আমাদের আচরণ সর্বোত্তম ও আদর্শ হয়ে উঠতে পারে।

২. মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। এ হাদিসে নবিজি (সা.) জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের উপায় মাত্র দুটি পয়েন্টে সীমাবদ্ধ করেছেন। এক. আল্লাহ ও পরকালের ওপর ইমান আনা এবং সে অনুযায়ী তার ইবাদত করা অর্থৎ বিশ্বজগতের স্রষ্টা ও ইলাহ আল্লাহর হক আদায় করা। দুই. আল্লাহর সৃষ্টির হক আদায় করা। মানুষ বা আল্লাহর যে কোনো সৃষ্টির সাথে আচরণের ক্ষেত্রে ইহসান করা অর্থাৎ অন্যের সাথে সে আচরণই করা যে আচরণ মানুষ নিজের জন্য চায়।

৩. জান্নাতে প্রবেশ করার একটি উপায় হলো মানুষের সাথে উত্তম আচরণ করা, ভালোবাসা ও সৌহার্দপূর্ণ ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পাশাপাশি মুসলমান ভাই, যে কোনো মানুষ এবং আল্লাহর যে কোনো সৃষ্টির সাথে উত্তম আচরণ করা আমাদের কর্তব্য। আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, রহমকারীদের ওপর ওপর রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীদের প্রতি রহম কলে আকাশবাসী তোমাদের উপর রহম করবেন। (তিরমিজি: ১৯২৪)



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com