রবিবার, আগস্ট ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   অন্যান্য
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘InstaPay’
  Date : 01-10-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশের শীর্ষ কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার তাদের নতুন ফিচার ‘InstaPay’ চালু করেছে, যা মার্চেন্টদের পেমেন্ট প্রক্রিয়াকে করে দিয়েছে দ্রুত এবং ঝামেলামুক্ত। ডেলিভারি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাবে এবং প্রয়োজনে তা তৎক্ষণাৎ উইথড্রও করা যাবে, এমনকি ছুটির দিন বা উৎসবের সময়েও।

মার্চেন্টরা সহজেই তাদের মার্চেন্ট প্যানেলে গিয়ে “Enable InstaPay” বাটনে ক্লিক করলেই এই সুবিধা পেতে পারবেন এবং ৭ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন। InstaPay-তে পেমেন্টের জন্য আর ২ থেকে ৫ দিনের অপেক্ষা করতে হয় না।

প্রাথমিক রোলআউটের পর থেকে ইতোমধ্যে ১০,০০০+ মার্চেন্ট InstaPay ব্যবহার শুরু করেছে এবং ৩০০ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। পাঠাও দাবি করছে, এই সিস্টেম তাদের প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনকে আরও সুশৃঙ্খল ও দ্রুততর করেছে এবং ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি এনেছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বর্তমানে বাংলাদেশের রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিক্সে শীর্ষস্থানীয় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। এর ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখেরও বেশি ডেলিভারি এজেন্ট ও ২ লাখেরও বেশি মার্চেন্ট রয়েছে। পাঠাও দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে মোট ৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com