শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   অন্যান্য
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে যাত্রা শুরু করলো ‘এনভোইয়ুথ’ যুব প্ল্যাটফর্ম
  Date : 29-09-2025

অনলাইন ডেস্ক

তরুণদের দক্ষতা, নেতৃত্ব এবং পরিবেশগত উদ্ভাবনে উৎসাহ দিতে যাত্রা শুরু করলো পরিবেশ ও জলবায়ু বিষয়ক নতুন যুব প্ল্যাটফর্ম ‘এনভোইয়ুথ’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই উদ্যোগের।

‘এনভোইয়ুথ’ হচ্ছে বাংলাদেশভিত্তিক জলবায়ু ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান এনভোলিড লিমিটেডের একটি প্ল্যাটফর্ম, যা দেশের তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সহায়তা করবে। এটি একটি পারিশ্রমিকভিত্তিক স্বেচ্ছাশ্রম মডেলে পরিচালিত হবে, যার তত্ত্বাবধান হবে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে।

এনভোইয়ুথের মূল লক্ষ্য হলো—

তরুণদের জলবায়ু-সচেতন উদ্ভাবক ও পরিবেশ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা

স্থানীয় পরিবেশগত বাস্তবতা ও চ্যালেঞ্জ অনুযায়ী প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করা

প্রান্তিক নারীদের সম্পৃক্ত করে জলবায়ু উদ্যোগে অংশগ্রহণ বাড়ানো

দক্ষ জনশক্তি গড়ে তুলে জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ

এই প্ল্যাটফর্মের আওতায় তরুণ-তরুণীদের জন্য থাকবে নিয়মিত অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ, স্থানীয় পর্যবেক্ষণ, প্রকল্প মূল্যায়ন, উদ্ভাবনী সমাধান প্রদান, এবং পেশাগত উন্নয়নের সুযোগ।

এছাড়া, একটি ডিজিটাল অ্যাপ এর মাধ্যমে প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দিকনির্দেশনা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ জলবায়ুকর্মী, গবেষক, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

আসিফ শাহরিয়ার সুস্মিত, পলিসি এনালিস্ট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ফাইজুল করিম, চিফ কো-অর্ডিনেটর, উইপাওয়ার বাংলাদেশ

শ্রাবণী বড়ুয়া, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার বাংলাদেশ

‘Youth Skills for Change: Climate & Innovation’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন:

আসিফ মইনুর চৌধুরী, ক্লাইমেট চেইঞ্জ এনালিস্ট, সিপিআরডি

লামিয়া মোহসিন, রিপোর্টিং ও নলেজ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, ইউএনডিপি

ফারিহা সুলতানা অমি, সদস্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন LEAC

আরুবা ফারুক, ডেপুটি এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর, ইয়ুথনেট গ্লোবাল

মো. ওয়াহিদ হোসেন, সহকারী পরিচালক, ক্লাইমেট ইনোভেশন চ্যালেঞ্জ

আলোচনার সঞ্চালনায় ছিলেন তানিয়া নূর, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক, এনভোলিড লিমিটেড।

তরুণ বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, নুসরাত জাহান জুহি, খালিদ ইকবাল, ও আতিকুর রহমান আসিফ। তারা তাদের অভিজ্ঞতা, আগ্রহ এবং প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন এনভোলিড লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোরশেদুল বারী। অনুষ্ঠানের শেষাংশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা মনোরম আবহ তৈরি করে।

আমন্ত্রিত অতিথিরা এনভোইয়ুথের অ্যাপভিত্তিক মডেল, তরুণদের নেতৃত্বের বিকাশ এবং দেশব্যাপী বিস্তারের উদ্যোগকে সাধুবাদ জানান। একইসঙ্গে, পরিবেশ খাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ সুগম হবে বলেও মত দেন।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com