রবিবার, আগস্ট ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   লাইফস্টাইল
মেয়েদের তেঁতুল খেতে বলা হয় কিন্তু ছেলেদের নিষেধ করা হয় কেন?
  Date : 16-10-2025

অনলাইন ডেস্ক

তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। সে ছেলে হোক কিংবা মেয়ে— বছর আট হোক কিংবা ৮০। তেঁতুল মানেই আপনার জিভে পানি। কিন্তু আপনি জানেন কি, তেঁতুল একটা উপকারী ফল? এর অনেক পুষ্টিগুণ রয়েছে। 

যদিও প্রচলিত রয়েছে ছেলেদের তেঁতুল খেতে নিষেধ, কিন্তু মেয়েদের খেতে বাধা নেই। কিন্তু কেন মেয়েদের টক খেতে বলা হয়, ছেলেদের খেতে নিষেধ করা হয়? ভুল ধারণা মানুষের মনে— এটি খেলে রক্ত পানি হয়ে যায়। তবে এটি ঠিক নয়। বিষয়টি এমন— বরং তেঁতুল খেলে এটি ছেলে ও মেয়ে উভয়েরই উপকার হয়। 

তবে এক গবেষণা সূত্রে জানা গেছে, তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে। আর মেয়েদের জন্যও এটা অনেক কাজ করে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে। আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয়, বিশেষ করে প্রতিমাসে তো হয়ই, আর প্রেগন্যান্সির সময়েও। এটি খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে। ফলে মেয়েদের স্বাস্থ্য ঠিক থাকে এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মা ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে। 

তাই এটি কারও জন্য নিষেধ নয়; বরং সীমার মধ্যে সবারই খাওয়া উচিত। এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে, যা আমাদের জন্য জরুরি। তাই পরিমিত টক খেলে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই উপকারী। 

আর তেঁতুলে রয়েছে অনেক পুষ্টিউপাদান। যেমন— জলীয় অংশ (গ্রাম) ২০.৯ মোট খনিজ পদার্থ (গ্রাম) ২.৯, আঁশ (গ্রাম) ৫.৬ – ১.০, খাদ্যশক্তি (কিলোক্যালরি) ২৮৩, আমিষ (গ্রাম) ৩.১, চর্বি (গ্রাম) ০.১, শর্করা (গ্রাম) ৬৬.৪, ক্যালসিয়াম (মিলিগ্রাম) ১৭০, আয়রন (মিলিগ্রাম) ১০.৯ – ১.০, ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ৬০, ভিটামিন বি১ (মিলিগ্রাম) –০.০১, ভিটামিন বি ২ (মিলিগ্রাম) ০.০৭ এবং ভিটামিন সি (মিলিগ্রাম) ৩৬।

এ বিষয়ে চিকিৎসকরা বলেন, সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিত। তবে বেশি পরিমাণে খেলে সেটি laxative হিসেবে কাজ করতে পারে, যা সুস্থ ছেলে কিংবা মেয়ের জন্য সমস্যার কারণ হতে পারে।



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com