রবিবার, মে ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সন্ত্রাস দমনে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন এসপি মাসুদ   * ক্রেতা কমলেও পশুর হাটে দাম ছাড়ছেন না বিক্রেতারা   * বিজিএমইএ: গার্মেন্টসের অধিকাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ   * রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা, সামনে এলো নতুন তথ্য   * যমুনা সেতুতে একদিনে ৩ কোটি ২৫ লাখ টোল আদায়, ঈদযাত্রায় চাপ বৃদ্ধি   * কাজী নজরুল ইসলামের চেতনা ধারণের আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের   * ঢাকা-মাওয়া রুটে বাড়তি চাপ, প্রস্তুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী   * তিন বছর মেয়াদি ঋণ সহায়তায় আগ্রহ দেখাল আইএমএফ   * মিনার পথে লাখো হজযাত্রী, শুরু হজের আনুষ্ঠানিকতা   * ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ: রেলমন্ত্রী  

   ইসলাম
পরীক্ষায় ভালো ফলাফলের আমল
  Date : 06-10-2025

অনলাইন ডেস্ক

জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। পরীক্ষা মানেই টেনশন। মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণই করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন। ইহকালীন পরীক্ষা কিছুটা সহজ। পরকালীন পরীক্ষা ততটা সহজ নয়; এজন্য সব সময় প্রস্তুত থাকা। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া নবীদের শিক্ষা। যার পরীক্ষার প্রস্তুতি যতো ভালো তার পরীক্ষাও ততো ভালো হয়। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা অবশ্যই রাখতে হবে। তার কাছে সাহায্য চাইতে হবে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ: ১৩১৯)

 

পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া

পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভালো থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন । এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে।

 

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া

رَبِّىْ زِدْنِىْ عِلْمًا উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন।

 

পরীক্ষা ভালো হওয়ার আমল

পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন শিখতে হবে। সর্বোপরি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

 

পরীক্ষা ভালো করার ৫ দোয়া

১. رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন। (সুরা তহা: ১১৪)

 

২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি। অর্থ: হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার কাজ সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দেন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা: ২৫-২৮)

 

৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ উচ্চারণ: আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন। (বুখারি: ৪৫৩; মুসলিম: ২৪৮৫)

 

৪. اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار উচ্চারণ: আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১)

 

৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর অর্থ: হে আমার প্রতিপালক! আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দেন। (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)



  
  সর্বশেষ
সন্ত্রাস দমনে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন এসপি মাসুদ
ক্রেতা কমলেও পশুর হাটে দাম ছাড়ছেন না বিক্রেতারা
বিজিএমইএ: গার্মেন্টসের অধিকাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা, সামনে এলো নতুন তথ্য



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com