বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   সভা-সেমিনার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫’ সম্পন্ন
  Date : 06-10-2025

অনলাইন ডেস্ক

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোট ৯টি দল অংশ নেয় এই চ্যাম্পিয়নস লিগে। প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক, আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, পাশাপাশি ফুটবল ও ক্রিকেটে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এ ধরনের আয়োজন করে। সোনারগাঁও ইউনিভার্সিটিতে বর্তমানে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলসহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছেন।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আজিজুল বারী শিপু, উপাচার্য শামীম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকারনাইন সুলতান আলমসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।

ফুটবল খেলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি ও স্পোর্টস ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ’ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত সহযোগিতা, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com