বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   ইসলাম
অপবিত্র জায়গায় ফলানো সবজি খাওয়া কি জায়েজ?
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

হালাল শাক-সবজি অপবিত্র মাটি বা পানিতে জন্মালেও তা হালালই থাকে। তাই ময়লা বা মলমূত্র জমা হয় বা ফেলা হয় এমন পানি বা মাটিতে যদি শাক-সবজি জন্মায়, তাহলে ওই শাক-সবজি হালাল এবং খাওয়া জায়েজ হবে। একইভাবে কোনো ফসলের ক্ষেতে যদি অপবিত্র পানির মাধ্যমে সেচ দেওয়া হয় বা অপবিত্র কিছু সার হিসেবে দেওয়া হয়, তাহলে ওই ক্ষেতে উৎপন্ন শাক-সবজি খাওয়াও জায়েজ হবে। ইসলামে কোনো খাদ্য হারাম হয় তখনই, যখন তা নিজেই নাপাক বা হারাম বস্তু হয় বা তাতে হারাম কিছু মিশ্রিত হয়। কোনো সবজি যদি অপবিত্র পানি বা মাটিতে জন্মায়, তবুও সেই সবজিতে নাপাক বা হারাম কিছু মিশ্রিত হয় না। কারণ গাছ তার খাদ্য গ্রহণ করে রসায়নিক পরিবর্তনের মাধ্যমে। পানি বা মাটি দূষিত হলেও, উদ্ভিদ তা শোষণ করে নিজের স্বাভাবিক গঠনে রূপান্তর করে ফেলে আর এতে নাপাকির প্রভাব থাকে না। তবে যদি বিশেষ ক্ষেত্রে কোনো সবজি অপবিত্র জায়গায় জন্মানোর কারণে দূষিত ও মানবদেহের জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হয়, তাহলে তা খাওয়া হারাম হবে। অপবিত্র পানি বা মাটিতে জন্মানো শাক-সবজি খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন তাতে নাপাকি লেগে না থাকে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ অপরিহার্য। নিয়মিত যথাযথ পরিমাণ খাবার গ্রহণ ছাড়া সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক হালাল ও পবিত্র খাবার সৃষ্টি করেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন শুধু পবিত্র ও হালাল খাবার গ্রহণ করতে, অপবিত্র বা হারাম খাবার গ্রহণ না করতে। আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا وَّ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ اِنَّهٗ لَكُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ

হে মানুষ, পৃথিবীতে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। (সুরা বাকারা: ১৬৮)

 

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাসুলকে অনুসরণ করে, তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। আল্লাহ বলেন,

اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ الَّذِیۡ یَجِدُوۡنَهٗ مَکۡتُوۡبًا عِنۡدَهُمۡ فِی التَّوۡرٰىۃِ وَ الۡاِنۡجِیۡلِ یَاۡمُرُهُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡهٰهُمۡ عَنِ الۡمُنۡکَرِ وَ یُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَ یُحَرِّمُ عَلَیۡهِمُ الۡخَبٰٓئِثَ

যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করে। (সুরা আরাফ: ১৫৭)



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com