অনলাইন ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ, খণ্ডিত ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির মতে, এসব প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রকল্পের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরছে না।
রোববার (২৬ জুলাই) বেবিচকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এসব প্রতিবেদনের কয়েকটিতে অনুমোদিত নথি, চুক্তির শর্ত ও প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ছাড়াই আংশিক বিষয় তুলে ধরা হয়ে
বেবিচক জানিয়েছে, প্রকল্পে সরকারি অনুমোদন ও চুক্তির বিধি অনুসারেই সব ব্যয় করা হয়েছে। অনিয়ম বা অনুমোদনবহির্ভূত অর্থ ব্যয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে, থার্ড টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম আগামী বছরের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেবিচক। কর্তৃপক্ষের আশা, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের সবচেয়ে আধুনিক এই বিমান টার্মিনাল দ্রুত যাত্রীসেবায় যুক্ত হবে
বেবিচক গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বলেছে, জাতীয় গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্প সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।