| |
| গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সাম্প্রতিক কিছু ভুল বোঝাবুঝির ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি বলেছে, দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা নিজস্ব কোনো নিয়ম প্রয়োগ করেন না; বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা, নীতিমালা ও প্রচলিত আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল বাহিনী হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেন এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্ধারিত নিয়ম-কানুন বাস্তবায়ন করেন। বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বের প্রতি বাহিনীর সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব। আনসার বাহিনী ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|