সোমবার, জুলাই ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের   * ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি   * রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ   * বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক   * সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী   * ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার   * তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’   * গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা   * সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচক বিবেচনায়   * ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার অস্ত্র-মাদক  

   জাতীয়
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির হিসাবে দেখা গেছে, গত বছরে তাদের মোট আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে জাতীয় পার্টির ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়। জাতীয় পার্টিও সেই নিয়ম অনুসারে ২০২৫ সালের আর্থিক হিসাব দাখিল করেছে।



  
  সর্বশেষ
থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com