সোমবার, জুলাই ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের   * ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি   * রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ   * বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক   * সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী   * ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার   * তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’   * গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা   * সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচক বিবেচনায়   * ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার অস্ত্র-মাদক  

   জাতীয়
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 

রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com