সোমবার, জুলাই ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের   * ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি   * রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ   * বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক   * সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী   * ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার   * তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’   * গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা   * সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচক বিবেচনায়   * ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার অস্ত্র-মাদক  

   জাতীয়
একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি একরামুল হককে হত্যার ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
রোববার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তবে ঘটনাটি শুরু থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে নিহত একরামুলের পরিবারের সঙ্গে তার শেষ মুহূর্তের ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। প্রসিকিউশন বলছে, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা, পরিকল্পনা ও দায়-দায়িত্ব তদন্তে উঠে এসেছে।
এর আগে একই মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখানো হয়। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, একরামুল হক টেকনাফ পৌরসভার কাউন্সিলর এবং দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যু দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।



  
  সর্বশেষ
থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com