সোমবার, জুলাই ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের   * ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি   * রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ   * বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক   * সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী   * ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার   * তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’   * গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা   * সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচক বিবেচনায়   * ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার অস্ত্র-মাদক  

   জাতীয়
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ (প্রথম পর্ব)-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকেই প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে। তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাসদস্যদের অবদানের জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।



  
  সর্বশেষ
থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com