সোমবার, জুলাই ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের   * ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি   * রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ   * বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক   * সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী   * ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার   * তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’   * গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা   * সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচক বিবেচনায়   * ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার অস্ত্র-মাদক  

   জাতীয়
সাহাবুদ্দিনের বঙ্গভবন অধ্যায়ের ইতি আজ
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রায় সাড়ে তিন বছরের দায়িত্ব পালন শেষে সরকারি বাসভবন ছেড়ে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসা নিতে যেতে পারেন সাবেক রাষ্ট্রপতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। একই সঙ্গে তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকে সঙ্গে নিয়েই বিদেশ সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিনে তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হয়েছে। বাসভবনের প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।



  
  সর্বশেষ
থার্ড টার্মিনাল নিয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রচারের অভিযোগ বেবিচকের
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সংযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাপানের গভীর শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com