| |
| জুলাই গণহত্যার বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না: হামিদুর রহমান আযাদ |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি মনে করেন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত ও বিচার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া জরুরি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসব কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচারের ক্ষেত্রে যে অগ্রগতি প্রত্যাশিত ছিল, তা এখনো দৃশ্যমান নয়।’ তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। আগামী বাংলাদেশের অনেক কিছুই এ অভ্যুত্থানের ওপর নির্ভর করছে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি এ আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল। তবে মানবতাবিরোধী অপরাধের সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মধ্য দিয়ে।’ জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে সবার অবস্থান প্রায় অভিন্ন। এ কারণে বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|