শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের   * তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা   * সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী   * জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি   * চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী   * ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী   * সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট   * জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না, বললেন ইসি কমিশনার   * মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিনের রিমান্ড মঞ্জুর  

   জাতীয়
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী
  Date : 23-07-2026

অনলাইন ডেস্ক 

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি ও বিদেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে সরকারের বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস।
তারেক রহমান বলেন, সরকার একটি আধুনিক, উদ্ভাবননির্ভর ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



  
  সর্বশেষ
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com