বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   রাজনীতি
দক্ষিণাঞ্চল পদযাত্রার নতুন সূচি ঘোষণা এনসিপির
  Date : 21-07-2026

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার পঞ্চদশ দিনে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। পরশু বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির দক্ষিণাঞ্চলের ঘোষিত পদযাত্রা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামীকাল বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় দলটির পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

তবে ২৩ জুলাই (বৃহস্পতিবার) খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদরে নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদযাত্রা দুটির পরিবর্তিত তারিখ ও সমন্বয় পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পালিত হবে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি অবিরাম অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় জেলা সদরে পৃথক দুটি পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com