শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন   * ‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির   * জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী   * বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি   * দেশের সব সেনা ক্যাম্পে বৃক্ষরোপণের উদ্যোগ: সেনাপ্রধান   * কাতার থেকে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার   * আবু সাঈদ জুলাই শহীদদের অনুপ্রেরণার প্রতীক: নাহিদ ইসলাম   * ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন   * আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   * জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে বড় পরিকল্পনা  

   জাতীয়
দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন
  Date : 16-07-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বললেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন, সেই চেতনা নতুন বাংলাদেশ গঠনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেছেন,নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে সরকার।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার।

মাহদী আমিন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যে প্রস্তাবনা দেয়া হয়েছিল, তা বাস্তবায়নে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে বাস্তবায়ন করবে সরকার। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কাজী রওনক হোসেন,  রাজু আহমেদ,  জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম,  নাদিরা কিরণ, মনির হোসেন লিটন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, ইলিয়াস হোসেন, সহসভাপতি মেহেদী আজাদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।



  
  সর্বশেষ
দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন
‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com