শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন   * ‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির   * জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী   * বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি   * দেশের সব সেনা ক্যাম্পে বৃক্ষরোপণের উদ্যোগ: সেনাপ্রধান   * কাতার থেকে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার   * আবু সাঈদ জুলাই শহীদদের অনুপ্রেরণার প্রতীক: নাহিদ ইসলাম   * ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন   * আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   * জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে বড় পরিকল্পনা  

   জাতীয়
বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি
  Date : 16-07-2026

অনলাইন ডেস্ক

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। 

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করতে হবে। সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণিপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের নবীন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণ দ্বারা প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

এর আগে, আইজিপি আলী হোসেন ফকির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

২০২৫ সালের জুলাই মাসে ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণ শুরু করেছিলেন ৫২৭ জন।



  
  সর্বশেষ
দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন
‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com