শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন   * ‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির   * জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী   * বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি   * দেশের সব সেনা ক্যাম্পে বৃক্ষরোপণের উদ্যোগ: সেনাপ্রধান   * কাতার থেকে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার   * আবু সাঈদ জুলাই শহীদদের অনুপ্রেরণার প্রতীক: নাহিদ ইসলাম   * ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন   * আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   * জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে বড় পরিকল্পনা  

   জাতীয়
কাতার থেকে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার
  Date : 16-07-2026

অনলাইন ডেস্ক

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারে এক সংক্ষিপ্ত সরকারি সফরে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি গত ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান। এবং শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে  প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

শোকবার্তা হস্তান্তর শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দোহা থেকে ঢাকায় ফিরেছেন। তিনি বুধবার রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকার এ সময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।



  
  সর্বশেষ
দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: মানদী আমিন
‘২৪’ স্মৃতি অম্লান রাখতে জীবন দেওয়ার প্রত্যয়: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সমৃদ্ধির পথ দেখাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বর্তমানে সাইবার অপরাধ ও গুজবই বড় হুমকি: আইজিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com