সোমবার, জুলাই ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার   * উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল   * অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী   * ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান   * দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা   * গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু   * খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩   * এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি   * অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন বিদ্যুৎ সচিব   * শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী  

   আন্তর্জাতিক
জাপানের আপত্তি সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল বেইজিং
  Date : 06-07-2026

অনলাইন ডেস্ক

পারমাণবিক সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চীনা সেনাবাহিনী।  এ ঘটনায় জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করেছে।

Advertisement

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে পিপলস লিবারেশন আর্মি নেভির একটি পারমাণবিক সাবমেরিন থেকে ডামি বা পরীক্ষামূলক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমার দিকে উৎক্ষেপণ করা হয়।  পরে এটি নির্ধারিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে। তবে ঠিক কোথায় ক্ষেপণাস্ত্রটি পড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সিনহুয়া জানায়, এটি চীনের বার্ষিক সামরিক মহড়ার একটি নিয়মিত অংশ এবং কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এ উৎক্ষেপণ করা হয়নি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীন আগে থেকেই অস্ট্রেলিয়াকে জানিয়েছিল। তবে তার মতে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে অস্ট্রেলিয়া আগেও উদ্বেগ জানিয়েছে। এই সামরিক সম্প্রসারণে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং এর উদ্দেশ্য নিয়েও আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রশ্ন রয়েছে।

জাপান সরকার জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আগাম অবহিত হয়েছিল এবং এ ধরনের পরীক্ষা পুনর্বিবেচনার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে।

টোকিও জানায়, চীনের সামরিক তৎপরতা বৃদ্ধিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে চীনা কর্তৃপক্ষ জাপান কোস্টগার্ডকে জানিয়েছিল, উৎক্ষেপণের ফলে কিছু ধ্বংসাবশেষ জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) কাছে পড়তে পারে।

তবে জাপানের সংবাদ সংস্থা কিয়োদোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও এ পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সরকারকে এ বিষয়ে জানানো হয়।

এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ড এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক বলে মনে করে। প্রশান্ত মহাসাগরীয় অন্য দেশগুলোর মতো নিউজিল্যান্ডও চায় না, চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক।

এর আগে ২০২৪ সালে চীন সর্বশেষ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছিল। বিশ্লেষকদের মতে, এ ধরনের পরীক্ষা দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে।



  
  সর্বশেষ
হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী
ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com