বুধবার, জুলাই ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে:   * ওয়াসিম হত্যা মামলায় ২২ জন আসামির বিচার শুরু   * ঢাকার জলাবদ্ধতা কমাতে ১০৮ হটস্পট চিহ্নিত   * জুলাই থেকে বকেয়াসহ বেতন পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা   * আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন   * এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী   * মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী   * ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু   * দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে গুরুতর অপরাধ   * লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে  

   আন্তর্জাতিক
ইরানই হরমুজের মাইন অপসারণ করবে : উপ-পররাষ্ট্রমন্ত্রী
  Date : 30-06-2026

অনলাইন ডেস্ক 

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ কেবল ইরানই সম্পন্ন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ম্যাক্রোঁ বলেছিলেন, এই কাজে ফ্রান্স, ওমান এবং অন্যান্য অংশীদারেরা যৌথভাবে কাজ করবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বক্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ তার দেশ একাই করবে।

একই সঙ্গে সংবেদনশীল এই পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কাজেম ঘারিবাবাদী ফ্রান্সকে পরামর্শ দেন।

এর আগে গত সোমবার ফ্রান্সে ওমানের সুলতানের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। বৈঠক শেষে তিনি জানান, সমুদ্রপথ নিরাপদ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে দুই দেশ।



  
  সর্বশেষ
বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে:
ওয়াসিম হত্যা মামলায় ২২ জন আসামির বিচার শুরু
ঢাকার জলাবদ্ধতা কমাতে ১০৮ হটস্পট চিহ্নিত
জুলাই থেকে বকেয়াসহ বেতন পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com