সোমবার, জুন ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকার নতুন রিমান্ড মঞ্জুর   * দ্বিপাক্ষিক বাণিজ্যে কৃষিপণ্য নিয়ে আগ্রহ পাকিস্তানের   * বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার   * ২০ কোটি টাকা বরাদ্দ বিরোধী দলের আসনে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে   * প্রাথমিক পর্যায়ে ক্রীড়া বাধ্যতামূলক করার নির্দেশ   * শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক স্টান্ট: চিফ প্রসিকিউটর   * একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই   * কৃষিতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিজভী   * দুর্নীতি প্রতিরোধ কমিটি এবার ইউনিয়ন পর্যায়ে   * দুস্থ নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: মন্ত্রী  

   রাজনীতি
সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিলেন
  Date : 28-06-2026

অনলাইন ডেস্ক

সাভারে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ উপলক্ষে সাভারের ব্যাংক কলোনিতে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাই যোদ্ধারা এ দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।

যোগদান শেষে সেজুতি হোসাইন বলেন, এনসিপিতে কাজ করার সময় দলটির বিভিন্ন সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন। তার ভাষ্য, অনভিজ্ঞতা ও অভিজ্ঞতার অভাবের কারণে দলটি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সময় থেকে নিজের সময়, অর্থ ও শ্রম দিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন। কিন্তু পরে অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তার অভিযোগ, টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া এবং হঠাৎ করে নতুন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্তে মাঠপর্যায়ের কর্মীরা হতাশ হয়েছেন।

সেজুতি আরও বলেন, তিনি কোনো পদ-পদবির লোভে বিএনপিতে যোগ দেননি। গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস থেকেই তিনি বিএনপিতে এসেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান।

সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি থেকে যোগ দেওয়া হেলেন জাহান রিফা, সুজন আহমেদও বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা।



  
  সর্বশেষ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকার নতুন রিমান্ড মঞ্জুর
দ্বিপাক্ষিক বাণিজ্যে কৃষিপণ্য নিয়ে আগ্রহ পাকিস্তানের
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার
২০ কোটি টাকা বরাদ্দ বিরোধী দলের আসনে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com