শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা   * উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী   * সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি   * রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল   * ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভোক্তাদের চাপ   * অগ্নিকাণ্ডে প্রাণহানি, আল বারাকা টাওয়ারে দুইজন নিহত   * জনগণের কল্যাণে বিদেশ সফর করেছি: প্রধানমন্ত্রী   * ভাগ্য বদলের স্বপ্ন ভেঙে গেল, ইতালিতে ৩ বাংলাদেশি নিহত   * বৈদেশিক চুক্তিতে সংসদের ভূমিকা বাড়ানোর আহ্বান বিরোধীদলের   * কিডনি-লিভার প্রতিস্থাপনে দেশীয় সক্ষমতা বাড়ানোর তাগিদ  

   বিনোদন
‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা
  Date : 27-06-2026

অনলাইন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ফিরছেন এক আবেগঘন গল্প নিয়ে। শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন অভিনেত্রী।

সঙ্গে লিখেছেন, সম্পর্ক, জীবন এবং নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে হৃদয়ছোঁয়া একটি বার্তা।

জয়া লিখেছেন, ‘জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’

সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।’

আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্প দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

এর আগে এই সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেছিলেন, ‘‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।’

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং জয়া আহসানের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর প্রথম কিস্তির আবেগঘন গল্পকে কতটা এগিয়ে নিতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।



  
  সর্বশেষ
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী
সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com