সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান   * ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ   * তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত   * চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু   * মৌসুমির বায়ুর দাপটে আরো বাড়বে বৃষ্টি   * পরীক্ষা শেষে শুরু হবে নতুন বই বিতরণ কার্যক্রম   * বহুল আলোচিত ইনুর মামলার রায় ৩০ জুন নির্ধারণ   * কর্ণফুলী টানেলে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতের চলাচলে নিয়ন্ত্রণ   * ঢাকায় ১১ দলের সমাবেশ: গুম-খুনের বিচারের দাবি জোরালো   * মালয়েশিয়ায় জ্বালানি তেলে স্বস্তি, কমলো ডিজেলের দাম  

   বিনোদন
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত
  Date : 22-06-2026

বিনোদন রিপোর্টার


ঢাকা বিজয় নগরস্থ থ্রি স্টার হোটেল অরনেটে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ এর জুরিবোর্ড সভা অনুষ্ঠিত। সভায় দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া প্রতিনিধি এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গতকাল রোববার (২১ জুন) গ্লোবাল স্টার কমিনিউকেশন এর সিইও আরকে রিপনের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয় । সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতার আলোকে এই আয়োজনকে সফল করার দিক নির্দেশনা তুলে ধরেন।

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ ( Global Star Award 2025 ,Season–3 ) এর সম্মানিত জুরি বোর্ডে আছেন : সৈয়দ মারগুব মোরশেদ, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা,মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ ,চিত্রনায়িকা রোজিনা,সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ফায়সাল মাহমুদ ফারাজি, নূরুদ্দিন আহমেদ, রেজাবুদ্দৌলা ।

জুরিবোর্ডের এই সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও জুরিবোর্ড প্রেসিডেন্ট  সৈয়দ মারগুব মোরশেদ বলেন, গতানুগতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বে হয়ে দেশের প্রকৃত প্রতিভাদের আমরা মূল্যায়ন করতে চাই। তিনি আরো আশা করে বলেন, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এর এই আয়োজন আন্তর্জাতিকমানের একটি আয়োজন থাকবে।

সংগঠনের আরেক উপদেষ্টা উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব কনা রেজা বলেন, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ এর সকল অ্যাওয়ার্ড বরাবরের মত সকল আলোচনার উর্ধে থাকবে। প্রকৃত শিল্পী ও প্রতিভা মূল্যায়িত হবে।

সভার সভাপতি “Global Star Award 2025 (Season–3) গ্লোবাল স্টার কমিনিউকেশন এর সিইও আরকে রিপন বলেন, এর সার্বিক আয়োজন, ক্যাটাগরি নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া, বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং মানসম্মত মূল্যায়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ।

তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জুরি বোর্ডের সদস্যরা একটি ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও পেশাদার পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে এগিয়ে নেবে ।



  
  সর্বশেষ
পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ
তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com