বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী   * বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি   * জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার   * জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান   * ইউনূস-নুরজাহানের শাস্তি চেয়ে ঢাকায় আ’লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ   * গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, সড়কমন্ত্রী   * বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান   * সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন   * কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া অসম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে ববি হাজ্জাজ  

   স্পোর্টস
‘মেক্সিকান ওয়াল’ ওচোয়া অবসরে যাচ্ছেন
  Date : 18-06-2026

খেলাধূলা ডেস্ক

অবসরের ঘোষণা দিয়েছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিলের্মো ওচোয়া। যাকে ‘মেমো’ ওচোয়া নামে ডাকা হয়। খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ওচোয়া।

Advertisement

দুই দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে এর মাধ্যমে। এখনু আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা ওচোয়া বা তার দলের পক্ষ থেকে আসেনি। তবে ওচোয়া বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই অবসরের কথা বলেছিলেন।

দীর্ঘ সময় ধরে মেক্সিকো জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ওচোয়া। একাধিক বিশ্বকাপে ‘এল ত্রি’-এর জার্সিতে মাঠ মাতিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে তার অতিমানবীয় সব সেভ ফুটবল ভক্তদের কাছে তাকে ‘মেক্সিকান ওয়াল’ হিসেবে পরিচিতি দিয়েছে।

বিশ্বকাপের মঞ্চে অসাধারণ সব পারফরম্যান্সের জন্য পরিচিত এই অভিজ্ঞ গোলরক্ষককে মেক্সিকান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও আইকনিক খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ব্রাজিল, জার্মানি ও স্বাগতিক দলগুলোর বিপক্ষে তার দুর্দান্ত সেভগুলো আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে মেক্সিকোর ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটবে।



  
  সর্বশেষ
এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি
জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com