সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন   * ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ   * আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী   * দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী   * জুয়া আইনে কড়াকড়ি, দুটি ধারা নিয়ে উদ্বেগ এইচআরএফবির   * ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: র‌্যাব   * মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ড দিল আদালত, দুদকের মামলা   * বিরোধী দলের শীর্ষ নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত   * দেশের অর্থনীতি স্থিতিশীল হতে সময় লাগবে দুই বছর: অর্থমন্ত্রী   * সৌদি আরব হজ নিবন্ধনের সময় আগের চেয়ে আরও আগেই শেষ করার নির্দেশ দিয়েছে  

   জাতীয়
বিরোধী দলের শীর্ষ নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
  Date : 21-06-2026

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের বিরোধীদীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন-পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয় বলে জামায়াত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে সুইডেন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন
ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ
আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী
দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com