বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস   * প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ   * ভারতীয় পুশ-ইন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের   * দীর্ঘ বিচার শেষে আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড   * ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার   * শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচিতে যোগ দিতে সিলেট থেকে রওনা প্রধানমন্ত্রী   * আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের   * লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক   * প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   * সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল  

   জাতীয়
শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচিতে যোগ দিতে সিলেট থেকে রওনা প্রধানমন্ত্রী
  Date : 17-06-2026

অনলাইন ডেস্ক

একাধিক কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বুধবার সকালে (১৭ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া বিকেল পৌনে ৫টায় শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চা–বাগান অধ্যুষিত মৌলভীবাজার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভাকে ঘিরেও জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



  
  সর্বশেষ
সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস
প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ
ভারতীয় পুশ-ইন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
দীর্ঘ বিচার শেষে আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com