বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী   * জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ   * পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো   * ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত   * জনসম্পদ গঠনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি: শিক্ষামন্ত্রী   * গণমাধ্যম কমিশন গঠনে আন্তর্জাতিক সহায়তা চায় সরকার, আগ্রহী ইইউ   * জনগণের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী   * পবিত্র হজ শেষে দেশে ফিরতি কার্যক্রম চলমান, ৫২ জনের মৃত্যু   * সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস   * প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ  

   জাতীয়
সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস
  Date : 17-06-2026

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজ বুধবার সকালে সিডিএ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় যোগ দিয়ে বলেন, “চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন এবং এর আগেই নগরবাসী এসব প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করবে।”

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বন্দরনগরীকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই তিনি প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন বলেও জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বেলায়েত হোসেন বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পিলারসহ বিভিন্ন অবকাঠামোগত জটিলতা অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সিডিএ চেয়ারম্যান বলেন, রাজনৈতিক পরিচয় বা দলের পদমর্যাদা বিবেচনা না করে যে কেউ সরকারি জমি, খাল বা নালা দখল করলে তার বিরুদ্ধে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

এসময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সিডিএর অধিকাংশ কর্মকর্তার নিজ জেলা চট্টগ্রাম হওয়ায় এ জেলার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই কেবল সরকারি দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নগরের উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই শহর আমাদের, তাই এর প্রতি দায়িত্বও আমাদের উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে সঠিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংস্থা সম্পর্কে যেন কোনো ভুল ধারণা সৃষ্টি না হয়, সেজন্য প্রকৃত তথ্য সরবরাহে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না।

নগর পরিকল্পনা ও ভবন নির্মাণে সিডিএ অনুমোদিত নকশা অনুসরণের আহ্বান জানিয়ে বেলায়েত হোসেন বলেন, কয়েকটি ভবন নিয়ম মেনে নির্মিত হলেও একটি ভবন যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো এলাকার সৌন্দর্য ক্ষুণ্ন হয়। তাই নকশাবহির্ভূত নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।



  
  সর্বশেষ
মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী
জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ
পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো
ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com