বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের   * লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক   * প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   * সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল   * বিকেএসপিতে নারী ফুটবলারদের সঙ্গে খেললেন জাইমা রহমান   * নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের   * বেতনের দাবিতে মহাখালীতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি   * ভারতে প্রবেশ না করার কারণ জানালেন ডা. জাহেদ উর রহমান   * গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   * সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর  

   জাতীয়
লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক
  Date : 16-06-2026

অনলাইন ডেস্ক

লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে। 

সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে বিক্ষোভের এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত তিনজনকে আটক করা হয়েছে।

মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে হট্টগোল ও ডিম নিক্ষেপ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে (মায়েদা গ্রিল রেস্টুরেন্ট) এক সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি ছিলেন।

হাসনাত আবদুল্লাহর আসার খবরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ডিম ছুড়তে থাকলে তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন। 

আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানস্থলের বাইরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। 

এলেম পার্কে ধাওয়া ও হাতাহাতি

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে এক দফা উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। 

সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে। এরপর তার সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্‌বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। 



  
  সর্বশেষ
আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের
লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক
প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com