বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী   * জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ   * পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো   * ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত   * জনসম্পদ গঠনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি: শিক্ষামন্ত্রী   * গণমাধ্যম কমিশন গঠনে আন্তর্জাতিক সহায়তা চায় সরকার, আগ্রহী ইইউ   * জনগণের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী   * পবিত্র হজ শেষে দেশে ফিরতি কার্যক্রম চলমান, ৫২ জনের মৃত্যু   * সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস   * প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ  

   জাতীয়
প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ
  Date : 17-06-2026

অনলাইন ডেস্ক

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি আজ বুধবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে জানিয়েছেন, “দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের প্রধান লক্ষ্য।”

ড. নাসিমুল গনি বলেন, “প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না এবং এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হচ্ছে।”

মন্ত্রিপরিষদ সচিব দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জানান, “হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এলএনজি ও তেল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে, যার ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে।”

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শিখিয়েছে যে তেল কেনার প্রচলিত পদ্ধতিগুলো এখন পর্যালোচনা করা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সভায় কৃষি খাতের চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

একই সভায় চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী
জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ
পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো
ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com