বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের   * লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক   * প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   * সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল   * বিকেএসপিতে নারী ফুটবলারদের সঙ্গে খেললেন জাইমা রহমান   * নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের   * বেতনের দাবিতে মহাখালীতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি   * ভারতে প্রবেশ না করার কারণ জানালেন ডা. জাহেদ উর রহমান   * গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   * সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর  

   বিনোদন
সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে কথা বললেন নীলা চৌধুরী
  Date : 16-06-2026

অনলাইন ডেস্ক

মৃত্যুর প্রায় ৩০ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন সালমান শাহর মা নীলা চৌধুরী। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হলো সেখানে লেখা আছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকরা দেখেছেন লাশ ঠিক ছিল। এখানে বলা হয়েছে বডি ওয়াজ ডিকম্পোজড। এখান থেকেই তো বোঝা যায় এটা হত্যা। এখন আবার প্রহসন কেন? এসবের কোনো মানে হয় না।’

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন পর্যায়ে তদন্তে অনিয়ম হয়েছে এবং চাপের মুখে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার দাবি।

সালমান শাহর মা বলেন, ‘পুলিশ কিছু করল না, পরে সিআইডিকে দেওয়া হলো। আমরা সিআইডির ওপর আশাবাদী। দেখি তারা কী করে। দুবার লাশ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বারও সব পরিষ্কার ছিল।’

তিনি আরও দাবি করেন, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক নানাভাবে চাপের মুখে কাজ করেছেন বলেও তার কাছে তথ্য এসেছে।

নীলা চৌধুরী বলেন, আমি আইনের বিরুদ্ধে কিছু বলতে পারি না। আদালতের রায় এসেছে, এখন দেখব কী হয়।

তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং তিনি আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তখন অপমৃত্যু মামলা হলেও পরে এটি হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ ৩০ বছর পর আবারও নতুন তদন্ত ও লাশ উত্তোলনের নির্দেশে সালমান শাহ মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় এসেছে।



  
  সর্বশেষ
আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের
লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক
প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com