মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী   * সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী   * ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর   * প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়   * মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার   * হাসপাতালের কার্যক্রম স্থবির, আইনি লড়াইয়ে আদ্ দ্বীন   * দিল্লি ঘটনায় সফর পরিবর্তন, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান   * কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় রায় আসছে ২৮ জুন   * যাতায়াতে স্বচ্ছতা আনতে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ   * কর আদায়ে ঘাটতির আশঙ্কা, মধ্যবিত্তে প্রভাব পড়বে: দেবপ্রিয়  

   বিনোদন
সত্যিই কি জোড়া লাগছে বিজয়ের ভাঙা সংসার? সমঝোতার গুঞ্জন
  Date : 15-06-2026

অনলাইন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিবাহবিচ্ছেদের আবেদন আদালতে গড়ালেও, বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে— দু’জনের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে এবং ভাঙন মেরামতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাম্পত্য সংকট সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও এ বিষয়ে বিজয় বা সংগীতা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি, তবু সাম্প্রতিক সপ্তাহগুলোতে সম্ভাব্য সমঝোতাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এদিকে, কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই বিষয়ে মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন। পারিবারিক মতপার্থক্য দূর করতে তিনি উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতদিন পুত্র জেসন সঞ্জয় ও কন্যা দিব্য সাশাকে নিয়ে লন্ডনে অবস্থান করছিলেন সংগীতা। সম্প্রতি তিনি চেন্নাইয়ে ফিরেছেন। একাধিক সূত্রের ভাষ্য, ভবিষ্যতে তাদের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে আলোচনা এবং পরিস্থিতি পুনর্মূল্যায়নের উদ্দেশ্যে দুজনই চেষ্টা করছেন।

উল্লেখ্য, বিজয় ও সংগীতার পরিচয় হয় ১৯৯৬ সালে চেন্নাইয়ে একটি শুটিংয়ের সময়। বিজয়ের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন তার ভক্ত সংগীতা। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

১৯৯৯ সালের ২৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। ২০০৫ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে জেসন সঞ্জয়। পরে তাদের কন্যা দিব্য সাশার জন্ম হয়। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পর সেই সম্পর্কের ইতি টানতে আদালতের দ্বারস্থ হয়েছেন সংগীতা। চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলার গুরুত্বপূর্ণ শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই বিজয়ের ভাঙা সংসার জোড়া লাগা নিয়ে জোর গুঞ্জন চাউর হলো।



  
  সর্বশেষ
অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী
সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com