বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার   * সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত   * চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত   * নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ   * দেশের অগ্রগতির জন্য বিজ্ঞান চর্চায় গুরুত্ব দিতে হবে: জুবাইদা রহমান   * নাসির-তামিমার খালাসের রায় চ্যালেঞ্জ করবে বাদীপক্ষ   * ব্যভিচার ও মানহানির অভিযোগে নাসির-তামিমা মুক্ত   * সীমান্তবর্তী জেলায় ১১ দলের একযোগে সমাবেশ শুক্রবার   * জুলাই হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় ঘনিয়ে এসেছে   * বৈঠকের পরই আদ-দ্বীন নিয়ে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী  

   শিক্ষা
দ্রুত পদায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ও আলোচনা সভা
  Date : 10-06-2026

নিজস্ব প্রতিবেদক


নিয়োগ বিধিমালা-২০২৩ অনুযায়ী চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের দ্রুত বিদ্যালয়ে পদায়নের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক, ২০২৩ ব্যাচ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় ৯ লাখ প্রার্থীর মধ্য থেকে লিখিত, মৌখিকসহ সব ধাপ সম্পন্ন করে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তবে চূড়ান্ত সুপারিশের প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো তাদের বিদ্যালয়ে পদায়ন করা হয়নি। এতে সাড়ে ১৪ হাজারের বেশি পরিবার আর্থিক, সামাজিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
শিক্ষকরা জানান, চাকরিতে যোগদানের আশায় অনেকেই পূর্বের কর্মস্থল ছেড়ে দিয়েছেন। ফলে তারা বর্তমানে বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাধারণত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরই যোগদান প্রক্রিয়া শেষ করা হয়। কিন্তু এবার নতুন করে ‘এনএসআই রিপোর্ট’ সংযুক্ত করায় নিয়োগ কার্যক্রমে অস্বাভাবিক বিলম্ব সৃষ্টি হয়েছে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরও অতিরিক্ত এ ধাপ যুক্ত করার বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।
শিক্ষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— নিয়োগ বিধিমালা-২০২৩ অনুযায়ী চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের অবিলম্বে বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করা, এনএসআই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ও লিখিত ব্যাখ্যা প্রদান এবং নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, তারা ইতোমধ্যে দেশের ৬১টি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।
তাদের দাবি, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে। এই বিপুল সংখ্যক শিক্ষককে দ্রুত পদায়ন করা হলে একদিকে যেমন শিক্ষক সংকট দূর হবে, অন্যদিকে হাজারো পরিবার অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে। শিক্ষকরা রাজপথে নয়, শ্রেণিকক্ষে ফিরে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখতে চান বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।



  
  সর্বশেষ
জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার
সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত
চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত
নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com