সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের   * পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি   * জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী   * রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন   * “ওমরাহ যাত্রার নতুন ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব”   * ৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন   * সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে   * ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র   * ঈদযাত্রার প্রস্তুতি: আজই খুলল ২৭ মে’র ট্রেন টিকিট   * ড. ইউনূস ও উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে রিট  

   আইন- আদালত
সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজাভোগের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে আদালত এ আদেশ দেয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

বেরোবির সাবেক এই ভিসিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হয়।

এর আগে ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল।

এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।



  
  সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের
পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি
জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com