সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের   * পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি   * জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী   * রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন   * “ওমরাহ যাত্রার নতুন ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব”   * ৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন   * সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে   * ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র   * ঈদযাত্রার প্রস্তুতি: আজই খুলল ২৭ মে’র ট্রেন টিকিট   * ড. ইউনূস ও উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে রিট  

   জাতীয়
৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।

তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।



  
  সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের
পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি
জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com