বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"   * ঢাকাকে সেরা শহরে রূপান্তরের লক্ষ্য: দক্ষিণ সিটি প্রশাসক   * ৮ বিমানবন্দর পুনরায় কার্যক্রমে আসছে   * জুলাই গণহত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে: ইনু   * ঈদ সামনে বিপুল জাল টাকা ছড়িয়েছে মার্কেটে: ডিবি   * তরুণ প্রাধান্যে ১২ মেয়র প্রার্থী চূড়ান্ত, সিটিতে একক জামায়াত   * "১২ কোটি ৮৩ লাখ ভোটার, দেশের নির্বাচন প্রস্তুতি এগিয়ে"   * ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক   * সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণে শেষ দিন চলছে   * এসএসসি ও এইচএসসি সময়সূচি: শিক্ষামন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন  

   আইন- আদালত
জুলাই গণহত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে: ইনু
  Date : 14-05-2026

অনলাইন ডেস্ক

জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রেখেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

এর আগে বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।

ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট ৯ দিন নিজেদের যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। শুনানিতে মক্কেলের পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়।

মুনসুরুল হক বলেন, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনের পক্ষে আজ যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানি আগামীকাল (৭ মে) পর্যন্ত মুলতবি করেন।

প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।



  
  সর্বশেষ
"নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"
ঢাকাকে সেরা শহরে রূপান্তরের লক্ষ্য: দক্ষিণ সিটি প্রশাসক
৮ বিমানবন্দর পুনরায় কার্যক্রমে আসছে
জুলাই গণহত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে: ইনু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com