সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের   * পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি   * জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী   * রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন   * “ওমরাহ যাত্রার নতুন ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব”   * ৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন   * সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে   * ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র   * ঈদযাত্রার প্রস্তুতি: আজই খুলল ২৭ মে’র ট্রেন টিকিট   * ড. ইউনূস ও উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে রিট  

   জাতীয়
ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) সকালে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মুহূর্তেই শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের ভাষ্য, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি রয়েছে। তাই অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।



  
  সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের
পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি
জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com