সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   ব্যাংক-বীমা
ব্যাংকের অর্থায়নে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
  Date : 14-05-2026

অনলাইন ডেস্ক

এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে-বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আর্থিক খাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ব্যাংকে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দেশে বা বিদেশে আয়োজিত প্রশিক্ষণ, চুক্তিবহির্ভূত সেমিনার কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না।

তবে সরকারি-বেসরকারি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের আয়োজনে দেশে অনুষ্ঠিত সেমিনার বা আলোচনা সভায় বক্তা কিংবা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর বা প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকে এবং স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।

এ ধরনের ঝুঁকি এড়াতেই কেন্দ্রীয় ব্যাংক নতুন এ বিধিনিষেধ আরোপ করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com