রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী   * মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার   * অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে   * হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া   * মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপচেষ্টা মোকাবেলা করা হবে: রিজভী   * ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের হত্যা: সুষ্ঠু বিচার চেয়ে বাংলাদেশ সরকারের দাবি   * বিজিএমইএ: গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, শিল্পে বড় ধরনের ক্ষতি   * "১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যানের দায়িত্বে পরিবর্তন"   * তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ   * "জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করার আহ্বান মির্জা ফখরুলের"  

   জাতীয়
তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  Date : 26-04-2026

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ রবিবার ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। চমৎকার এ আয়োজনের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় মন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর প্রফেসর বুরহানেত্তিন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।



  
  সর্বশেষ
তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী
মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে
হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com