রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী   * মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার   * অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে   * হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া   * মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপচেষ্টা মোকাবেলা করা হবে: রিজভী   * ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের হত্যা: সুষ্ঠু বিচার চেয়ে বাংলাদেশ সরকারের দাবি   * বিজিএমইএ: গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, শিল্পে বড় ধরনের ক্ষতি   * "১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যানের দায়িত্বে পরিবর্তন"   * তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ   * "জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করার আহ্বান মির্জা ফখরুলের"  

   স্পোর্টস
নিজেকে এখন ‘স্বাধীন’ মনে করছেন লিটন
  Date : 26-04-2026

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেয় তখনকার নির্বাচক প্যানেল। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ক্ষূব্ধ অধিনায়ক লিটন দাস জানান, তাকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয়। গত মাসে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়। এরপর আজ তিনি জানালেন, অধিনায়ক হিসেবে এখন পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীর মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক লিটন। সেখানে তাকে প্রশ্ন করা হয় অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন।

উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘প্রথমত, আমি অনেক স্বাধীন। আমি আমার মতন করেই দল গোছাচ্ছি। সাথে নির্বাচকরা আছেন, কোচ আছেন; আমাদের সবার পরিকল্পনাতেই দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

টি-টোয়েন্টিতে টেল এন্ডার থেকেও ব্যাটিংয়ে রান চান লিটন। তার ভাষায়, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে তো অ্যাটাকিং ক্রিকেট খেলতে হয়। সেখানে দুই-একটা উইকেট শুরুতে পড়বেই। আমাদের প্রধান চিন্তা হলো শেখ মেহেদী, নাসুম বা রিশাদ—যারা স্পিন করে, তাদের কাছ থেকে যদি আমরা ব্যাটিংটা পাই এবং অলরাউন্ডাররা ব্যাটিং দিতে পারে, তাহলে একটা হেলদি ব্যাটিং অর্ডার তৈরি হয়। বড় টিমগুলোতে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকে। আমরা যদি সেই ডেপথ তৈরি করতে পারি, তবে আমাদের ওপরের ব্যাটাররা আরও ফ্রিলি গেম খেলতে পারবে।’

তবে অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো নিয়ে লিটনের সঙ্গে কোনো আলোচনা করেনি বিসিবির তখনকার পরিচালনা পর্ষদ। লিটন বলেন, ‘সত্যি কথা বলতে খুব একটা আলোচনা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। মনে করেছে আমি যোগ্য এখানকার জন্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। যেভাবে গত বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন যথেষ্ট সময় আছে, প্রস্তুতি ওইভাবেই থাকবে।’


 



  
  সর্বশেষ
তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী
মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে
হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com