| |
| রিয়াল মাদ্রিদ ব্রাজিল তারকাকে লোন থেকে ফিরিয়ে নেবে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো সামনে রেখে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দল ছোট করা এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রেখে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে লোনে থাকা তরুণদের দিকেও নজর দিচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এনদ্রিককে লোন শেষে ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে অলিম্পিক লিঁওতে খেলা এই ফরোয়ার্ডকে আগামী মৌসুমে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্লাবের বিশ্বাস, কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি আক্রমণভাগে গোল করার দায়িত্ব ভাগ করে নিতে পারবেন এনদ্রিক। কারণ সাম্প্রতিক সময়ে এমবাপ্পের বাইরে ধারাবাহিক গোলদাতার অভাব ভুগছে দলটি। জানুয়ারিতে নিয়মিত খেলার সুযোগ করে দিতে এনদ্রিককে লোনে পাঠানো হয়েছিল। সে সময় কোচ জাবি আলোনসো তাকে মূল পরিকল্পনায় রাখেননি। তবে পরে কোচ পরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে, নতুন কোচ আলভারো আরবেলোয়া তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন। লিগ ওয়ানে লিঁওর হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন এনদ্রিক। শুরুটা দুর্দান্ত হলেও মাঝপথে কিছুটা ছন্দ হারান, তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে আবারও নিজেকে ফিরে পাচ্ছেন এই তরুণ তারকা। সব মিলিয়ে, নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এনদ্রিকের প্রত্যাবর্তন।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|