রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী   * মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার   * অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে   * হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া   * মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপচেষ্টা মোকাবেলা করা হবে: রিজভী   * ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের হত্যা: সুষ্ঠু বিচার চেয়ে বাংলাদেশ সরকারের দাবি   * বিজিএমইএ: গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, শিল্পে বড় ধরনের ক্ষতি   * "১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যানের দায়িত্বে পরিবর্তন"   * তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ   * "জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করার আহ্বান মির্জা ফখরুলের"  

   রাজধানী
১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে, দেশের বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির দিকে
  Date : 26-04-2026

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আজ রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামফলক উন্মোচনের মাধ্যমে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করেন। বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি বর্তমানে ফিনিক্স রোড নামে পরিচিত।

উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর বুজুর্গ ব্যক্তিত্বের স্মরণে এই নামকরণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আশা প্রকাশ করেন, হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে।

প্রশাসক আরো জানান, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অনুরোধ ও জনদাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।

সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি আরো জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী
মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে
হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com