শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক   * "ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"   * বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী   * নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান   * মার্কিন অভিবাসন ভিসা স্থগিত, ৭৫ দেশের মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত   * ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে, দাবি ব্যারিস্টার ফুয়াদ   * জঙ্গি হামলা নিয়ে সতর্ক, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি   * নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই, তেলের দাম বৃদ্ধির অজুহাতে: বস্ত্র ও পাট মন্ত্রী   * জামায়াত রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে: ফখরুল   * "সরকার আন্দোলন সামলাতে সক্ষম নয়: কর্নেল অলি"  

   আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি
  Date : 25-04-2026

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আবারও দেখা দিয়েছে পরস্পরবিরোধী তথ্য, যা এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের অনিশ্চয়তাকেই সামনে এনে দিয়েছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সরাসরি শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানে যাচ্ছেন। তবে একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করলেও তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। একই ধরনের তথ্য দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নুরনিউজ সংস্থাও।

আলোচনার প্রকৃত অবস্থা নিয়ে এই ধরনের অনিশ্চয়তা নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার এমন পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে, যা কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিভ্রান্তি থাকা মানেই যে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না—এমনটি নয়; বরং ভিন্ন কোনো চ্যানেলে আলোচনা চলতে aপারে।

গত মার্চের শেষ দিকেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ করেছে। কিন্তু তেহরান তা সরাসরি অস্বীকার করে। তবে একই দিনে ইরানের একটি সূত্র সিএনএনকে জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছু ‘যোগাযোগ’ হয়েছিল এবং ইরান ‘উপযুক্ত’ প্রস্তাব শুনতে আগ্রহী।

এরপর এপ্রিলের শুরুতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। কয়েক দিন পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামাবাদে আরেক দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই, যদিও কিছু পাকিস্তানি সূত্র ও পশ্চিমা গণমাধ্যমে পরবর্তী বৈঠকের দাবি করা হয়েছিল।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংলাপ নিয়ে ধোঁয়াশা অব্যাহত থাকলেও কূটনৈতিক তৎপরতা যে পুরোপুরি থেমে নেই—তা স্পষ্ট বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



  
  সর্বশেষ
হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক
"ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"
বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী
নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com