শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক   * "ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"   * বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী   * নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান   * মার্কিন অভিবাসন ভিসা স্থগিত, ৭৫ দেশের মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত   * ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে, দাবি ব্যারিস্টার ফুয়াদ   * জঙ্গি হামলা নিয়ে সতর্ক, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি   * নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই, তেলের দাম বৃদ্ধির অজুহাতে: বস্ত্র ও পাট মন্ত্রী   * জামায়াত রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে: ফখরুল   * "সরকার আন্দোলন সামলাতে সক্ষম নয়: কর্নেল অলি"  

   জাতীয়
জঙ্গি হামলা নিয়ে সতর্ক, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি
  Date : 25-04-2026

অনলাইন ডেস্ক

সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরের চিঠির প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন।

শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তবে তাদের সরবরাহ করা প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশ সদর দফতরের চিঠিতে সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

এর আগে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা- জাতীয় সংসদ ভবন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে।

এছাড়াও তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্টরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক
"ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"
বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী
নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com