বুধবার, এপ্রিল ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, প্রস্তুতির জন্য সময় এগিয়ে এসেছে"   * লোডশেডিং সমস্যা নিয়ে বিটিআরসি ডেকেছে বৈঠক   * অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী   * "বৃহস্পতিবার পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: মন্ত্রীর ঘোষণা"   * পুলিশে একাধিক কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন, ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল শুরু   * কারাগারে দেড় মাসের সন্তানসহ থাকা নারী পেলেন জামিন   * “রিজার্ভ বাড়ল দেশের, অর্থনৈতিক উন্নয়নের নতুন লক্ষণ”   * ৯ মাসে রাজস্ব ঘাটতি বেড়ে ৯৮ হাজার কোটি টাকা, সংকটে অর্থনীতি   * “জামায়াত জোটের প্রার্থীর আসনে আইনি ঝুঁকি: হারানোর আশঙ্কা”   * সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে স্কুল ড্রেস ও ব্যাগ: মাহদী আমিন  

   জাতীয়
লোডশেডিং সমস্যা নিয়ে বিটিআরসি ডেকেছে বৈঠক
  Date : 22-04-2026

অনলাইন ডেস্ক

জ্বালানি সংকটের মধ্যে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ‌‘টেলিকম স্টেকহোল্ডারদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের বিষয়ে ২২ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ারকো অপারেটর এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এমটব)-এর সঙ্গে বিটিআরসির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২৩ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানিসমূহ এবং টেলিকম সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে আরেকটি যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় টেলিকম খাত সংশ্লিষ্ট জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।’

বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।



  
  সর্বশেষ
"এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, প্রস্তুতির জন্য সময় এগিয়ে এসেছে"
লোডশেডিং সমস্যা নিয়ে বিটিআরসি ডেকেছে বৈঠক
অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
"বৃহস্পতিবার পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: মন্ত্রীর ঘোষণা"



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com