সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
পহেলা বৈশাখে আষ্টা মহামায়া মন্দিরে পূজা, ভক্তদের ঢল ও বৈশাখী মেলা উদযাপন
  Date : 18-04-2026

নিজস্ব প্রতিবেদক


পহেলা বৈশাখ উপলক্ষে আস্টা মহামায়া বাজারে অবস্থিত প্রায় ১৫০ বছর পুরনো মা মহামায়া মন্দিরে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরে আয়োজিত পূজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত কয়েক হাজার ভক্ত বৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে এক বিশাল বৈশাখী মেলা। মেলায় ধর্মীয় সামগ্রী, খেলনা, মিষ্টান্ন ও স্থানীয় বিভিন্ন পণ্যের দোকান দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। দিনব্যাপী এ আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল পুরো এলাকা।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মন্দিরের একনিষ্ঠ সারথি বাবুল সাহা।
এছাড়াও, শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের উদ্যোগে মেলায় আগত ভক্তদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি দুর্জয় কিশোর বর্ধন। তাঁর উপস্থিতি ও আশীর্বাদে সেবামূলক কার্যক্রমে নতুন অনুপ্রেরণা যোগ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিত্য গোপাল অধিকারী, সহ-সভাপতি কানাই সাহা, সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন চৌধুরী, সদস্য সচিব অনীক দে, কোষাধ্যক্ষ ঋত্বিক সাহা, দপ্তর সম্পাদক তনয় সাহা এবং অনলাইন বিষয়ক সম্পাদক সীমান্ত কুড়ি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবতার সেবায় এই ক্ষুদ্র উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক বিনম্র প্রচেষ্টা হিসেবে ব্যাপক প্রশংসা কুড়ায়। “সেবা পরম ধর্ম”—এই আদর্শকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় তারা সন্তুষ্ট। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com