সোমবার, এপ্রিল ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী   * প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল   * আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী   * সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা   * বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী   * জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গোলাম পরওয়ারের তীব্র সমালোচনা   * সিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠা ঠেকাবেন মেয়র শাহাদাত   * হামের কারণে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, সোমবার শুনানি   * ১০৭ বছর পুরনো মাঠ দখলমুক্ত করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর   * পড়াশোনা ছাড়লে বা ক্লাস ফাঁকি দিলে আমেরিকার ভিসা ঝুঁকিতে  

   জাতীয়
হামের টিকা না দিয়ে অপরাধ করেছে বিগত দুটি সরকার: প্রধানমন্ত্রী
  Date : 18-04-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকার একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রোগ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান বৈষম্য দূর করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

‘শুধু রাজধানী নয়, দেশের জেলা ও উপজেলাতেও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। নাগরিকদের সুচিকিৎসা পাওয়া একটি নৈতিক অধিকার, এবং সেই অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-উল্লেখ করেন তিনি।

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে টিকা প্রদান না করা ছিল বড় ধরনের ব্যর্থতা। বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে টিকাদান কার্যক্রম জোরদার করেছে। এ সময় হামসহ বিভিন্ন রোগে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সরকারের এই উদ্যোগগুলোর মাধ্যমে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে। সামনের দিকে আরো উন্নতি হবে বলেও আশাব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল
আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com