বুধবার, এপ্রিল ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সরকারি দামে ধান কিনতে শুরু, কৃষকদের মুনাফা বাড়ানোর আশা   * জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সরাসরি নির্বাচিত এমপিদের মতোই সমান বেতন-ভাতা   * অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন   * সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ   * চালক-তেল সংকটে অচল ‘স্বপ্নযাত্রা’ রামগতির খালে পড়ে ওয়াটার অ্যাম্বুলেন্স, সেবা থেকে বঞ্চিত ২০ হাজার মানুষ   * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ   * এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা  

   জাতীয়
ভারত পর্যালোচনা করছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ
  Date : 18-04-2026

অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সরকার, তা পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (শেখ হাসিনাকে ফেরত পাঠানোর) অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবো।”

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার তীব্র আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে একটি বাড়িতে থাকছেন তিনি।

অভ্যুত্থানের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে সে সময়ও বলা হয়েছিল- অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী দল বিএনপি সম্প্রতি সেই নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে নতুন এই আইনের ব্যাপারেও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, “আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

কয়েক দিন আগে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেছেন, “আমি এখানে বলব যে অতীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন, এবারও তা-ই পুনর্ব্যক্ত করেছেন; আর তা হলো- বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়।”



  
  সর্বশেষ
সরকারি দামে ধান কিনতে শুরু, কৃষকদের মুনাফা বাড়ানোর আশা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সরাসরি নির্বাচিত এমপিদের মতোই সমান বেতন-ভাতা
অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন
সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com